বন গবেষণা কর্মকর্তা সমিতির কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রামের ঊর্ধ্বতন বন গবেষণা কর্মকর্তা সমিতির বার্ষিক সভা গত ৩১ ডিসেম্বর ইনস্টিটিউটের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন সাবেক পরিচালক শেখ সিরাজুল ইসলাম। বক্তব্য দেন এ টি এম এমদাদ হোসেন ও মো. গোলাম মওলা। সভায় এস পি পালকে সভাপতি ও মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।