বন বিভাগের ভোট সংগ্রহ কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর বন বিভাগ সুন্দরবনের পক্ষে ছয় মাসব্যাপী ভোট সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। ১০ মার্চ নগরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। তিনি সবাইকে সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মাজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা উত্তম কুমার সাহা, সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন সরকার, শিল্পী মউদুদুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসীন কাজী, বশির আহামদ, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার প্রমুখ।ভোট সংগ্রহ কার্যক্রম প্রসঙ্গে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘ছয় মাসব্যাপী এ কার্যক্রমে একটি মাইক্রোবাসের মাধ্যমে আমরা নগরের বিভিন্ন মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিকেন্দ্রের সামনে থেকে ভোট সংগ্রহ করব। এ কাজে আমরা দুটি ল্যাপটপ ব্যবহার করছি।’ তিনি জানান, পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলা থেকেও ভোট সংগ্রহ করা হবে।এ ছাড়া আগামী ১ এপ্রিল প্যারেড মাঠে একটি উন্মুক্ত (ওপেন এয়ার) কনসার্ট করার কথা রয়েছে। ভোটদান সম্পর্কে সচেতনতা সৃষ্টিই এ কনসার্টের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আনোয়ার হোসেন সরকার।  নিজাম সিদ্দিকী