বনযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ মার্চ ভৈরব বন্ধুসভা হবিগঞ্জের চা-বাগানে বনযাত্রা শিরোনামে বনভোজনের আয়োজন করে
১৮ মার্চ ভৈরব বন্ধুসভা হবিগঞ্জের চা-বাগানে বনযাত্রা শিরোনামে বনভোজনের আয়োজন করে

দুই মাসের মধ্যে তিনটি ভালো উদ্যোগ বেশ ভালোভাবেই শেষ করল ভৈরব সভার বন্ধুরা। প্রথমত স্কুলপর্যায়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। তার কিছুদিন পর একুশে বইমেলায় বইয়ের স্টল। সর্বশেষ নারী দিবসে এতিম পরিবারের নারীদের নিয়ে রচনা প্রতিযোগিতা। অতঃপর বনযাত্রার তারিখ ঠিক হলো ১৮ মার্চ, চা-অঞ্চল হবিগঞ্জ। সকাল সাতটার মধ্যে ৫৮ জন বন্ধু নিয়ে চা-অঞ্চলের উদ্দেশে যাত্রা। সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনি আলম বন্ধুদের স্বাগত জানান। মূল গন্তব্য গ্রিন ল্যান্ড পার্ক যাওয়ার আগে বন্ধুবহর নেমে পড়ল একটি চা-বাগানে। দেড় ঘণ্টার ঘোরাঘুরিতে চায়ের সবুজ পাতার সঙ্গে তাঁদের বন্ধুতা গড়ে ওঠে।