বনরক্ষীর ভূমিকায় উপজেলা চেয়ারম্যান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠপাচার ঠেকাতে শেষমেশ বান্দরবানের আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম কাঠপাচারবিরোধী অভিযানে নেমেছেন। অভিযোগ উঠেছে, সাম্প্রতিক সময়ে কাঠপাচারকারীরা বেপরোয়া হয়ে পড়েছিল। পাচারকারী ঠেকাতেই চেয়ারম্যানের এই উদ্যোগ। ২০ আগস্ট ভোররাতে উপজেলার আমতলী এলাকা থেকে অবৈধ কাঠবোঝাই দুটি ট্রাক (নম্বর-ঢাকা ল-২৯, ঢাকা ল-২৩৬) আটক করে স্থানীয় তৈন রেঞ্জে হস্তান্তর করেন তিনি।