বনলতার দেশে বন্ধুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্যা রায়
অনন্যা রায়

‘এদিকে এদিকে। হাঁ করুন।’ তরুণ পাশ কাটিয়ে ঢুকতে চেয়েছিল। কিন্তু তরুণীদের আহ্বানে তাকে থমকে দাঁড়াতে হলো। সত্যি, তরুণ এবার হাঁ করল। এক তরুণী তাকে খাইয়ে দিল নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা। শুধু কি তাই? সঙ্গে পুষ্পবৃষ্টি। গঁাদা ফুলের হলুদ পাপড়ি ছড়িয়ে পড়ছিল আগত ব্যক্তিদের সারা গায়ে।

মর্যাদায় গড়ি সমতা—নাটোর বন্ধুমেলায় পপি পারভীন ও তঁার দলের উদ্বোধনী নৃত্য
মর্যাদায় গড়ি সমতা—নাটোর বন্ধুমেলায় পপি পারভীন ও তঁার দলের উদ্বোধনী নৃত্য

এ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা মিলনায়তনে প্রবেশের গল্প। মিষ্টি আর ফুল দিয়ে বরণ করা হচ্ছিল বন্ধুমেলায় আগত সব বন্ধুকে। ২২ আগস্টে নাটোর বন্ধুমেলার কথা বলছি।
নবাব সিরাজউদ্দৌলা মিলনায়তনের বাইরেই হলো উদ্বোধন। গোল হয়ে দাঁড়ালেন ১৪ অঞ্চলের বন্ধুরা। বন্ধুদের কণ্ঠে জাতীয় সংগীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...।
আকাশের দিকে মাথা তুলল আমাদের জাতীয় পতাকা। পরে প্রথম আলো বন্ধুসভার পতাকা।
মেলার স্লোগান ‘মর্যাদায় গড়ি সমতা, সমানে সমান।’ নারী-পুরুষের সমতার কথা। নারীর মর্যাদার কথা। বেশ কয়েকজন বন্ধু মঞ্চে উঠে বললেন সমতার বিষয়ে। তাঁদের কথায় বিষয়টার জট খুলছিল। পুরো বিষয়টা পরিষ্কার করলেন মানুষের জন্য ফাউন্ডেশনের বনশ্রী মিত্র নিয়োগী। চোখে আঙুল দিয়ে দেখালেন, নারীরা কত রকম কাজ করেন সংসারে। কিন্তু আমরা পুরুষেরা সেসব ভেবে দেখি না। ঠিক তাই, ‘আমরা এভাবে ভাবিনি’। অনেকের মন্তব্য। অতঃপর শপথ সমতা গড়ার।

বনশ্রী মিত্র নিয়োগী,স্বাধীন মজুমদার,রাকিবুল ইসলাম
বনশ্রী মিত্র নিয়োগী,স্বাধীন মজুমদার,রাকিবুল ইসলাম

নাটোরসভার পপি পারভীন ও তাঁর দলের উদ্বোধনী নৃত্যের পরই শুরু হয়েছে বিভিন্ন সভার উপস্থাপনা। নাচ, গান, কবিতা, নাটিকা। নাটিকা করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। আরও ছিল মারিয়া আক্তার তন্বীর নৃত্য। আবৃত্তি করেছেন পাবনাসভার স্বাধীন মজুমদার, রায়গঞ্জসভার আকিয়া পারভীন, লালপুরের আরিফুল ইসলাম ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সভার সাবিরা রহমান। রাজশাহীসভার ছিল দুটি নৃত্য। ভূমিকা আজাদ, কংকন কুণ্ডু। গান গেয়ে শোনান ফাতেমা মিতুল। গান গেয়েছেন লালপুরসভার সিঁথি চৌধুরী ও ফারহানা কালাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়সভার রাকিবুল ইসলাম ও পাবনাসভার শেখ পূজা ফাহমিদা। রায়গঞ্জসভা আরও পরিবেশন করে আদিবাসী নৃত্য। বগুড়াসভার নুসরাত সোনালী পরিবেশন করেন একটি নৃত্য। সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে চলে বন্ধুদের কথা, নিজ নিজ বন্ধুসভার কর্মসূচি উল্লেখ করেন বন্ধুরা। দলীয় সংগীত পরিবেশন করেন নওগাঁ ও সান্তাহার বন্ধুসভার বন্ধুরা। ঈশ্বরদীর বন্ধু অনন্যা রায় প্রেমা পরিবেশন করেন একটি নৃত্য। সাংস্কৃতিক পর্বে আরও অংশ নেয় বগুড়া, গুরুদাসপুর ও জয়পুরহাট বন্ধুসভা। শুধু কি তাই, দূরের বন্ধুরাও যোগ দিয়েছিলেন বন্ধু মেলায়। যশোর, খুলনা ও দিনাজপুরের কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন বন্ধুমেলায়। বিজ্ঞাপনী সংস্থা মাত্রার পক্ষ থেকে ছিলেন আরিফুল ইসলাম। ঢাকা মহানগরের পক্ষ থেকে ছিলেন প্রিন্স শাহ আলম। সারাক্ষণই যিনি ছবি তোলায় ব্যস্ত ছিলেন। আরও ছবি তুলেছেন রাজশাহীর আলোকচিত্রী শহীদুল ইসলাম ও বগুড়ার আলোকচিত্রী সোয়েল রানা।

সিঁথি চৌধুরী,নুসরাত জাহান,কংকন কুণ্ডু
সিঁথি চৌধুরী,নুসরাত জাহান,কংকন কুণ্ডু

ঢাকা মহানগর বন্ধুসভা থেকে উপস্থিত ছিলেন রশীদুল হাসান, তাপস হালদার ও অমিত হাসান। আনন্দে ভরপুর ছিল পুরো আয়োজন। জমজমাট ছিল বন্ধুদের ক্যাটওয়াক ও প্রতিনিধিদের নৃত্য। সে এক এলাহি কাণ্ড। প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সারওয়ার উল্লাস, খায়রুল ইসলাম, মাহবুবুল হক, আনোয়ার পারভেজ, আবুল কালাম আজাদ, এনামুল হক, আনিস রহমান ও সাজেদুল ইসলাম। আর যে কাজের ঝড় বয়ে গেছে নাটোরের মুক্তার হোসেনের ওপর দিয়ে তা না উল্লেখ করলে বন্ধুমেলার কথা অসম্পূর্ণ থেকে যায়। নাটোর বন্ধুসভার সভাপতি শাজাহান আলম ও সাধারণ সম্পাদক হেলালুর রহমানের ওপর দিয়েও ঝড় কম যায়নি।
নাটোরের এক ঝাঁক বন্ধু রাত-দিন পরিশ্রম করে সফল করে তুললেন নাটোর বন্ধুমেলা। আয়োজনের শেষ পর্যায়ে আনিসুল হকের মা বইয়ের আজাদের গল্প। শহীদ আজাদের মা ছেলে শহীদ হওয়ার পর ১৪ বছর ভাত খাননি। বালিশে মাথা রেখে ঘুমাননি। সেই মায়ের গল্প। সেই মা আর শহীদ সন্তানকে স্মরণ করে আরও বেশি দেশপ্রেমিক হওয়ার শপথ নিলেন প্রায় ৪০০ বন্ধু।

রায়গঞ্জ বন্ধুসভার আদিবাসী নৃত্য,নওগাঁ বন্ধুসভার দলীয় নৃত্য, সান্তাহার বন্ধুসভার পরিবেশনা
রায়গঞ্জ বন্ধুসভার আদিবাসী নৃত্য,নওগাঁ বন্ধুসভার দলীয় নৃত্য, সান্তাহার বন্ধুসভার পরিবেশনা