বনসাই প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ অক্টোবর বেলা ১১টা বাজতেই ঢাকার ধানমন্ডির ২৭ নম্বর রোডের ডব্লিউভিএ মিলনায়তনে মানুষের উপচে পড়া ভিড়। আর ভিড় তো হবেই, কারণ এখানে চলছে বনসাইয়ের প্রদর্শনী। বাংলাদেশ বনসাই সোসাইটি এ বছর এক যুগ পূর্ণ করল। এ উপলক্ষে আয়োজন করা হয় এ প্রদর্শনীর। মূল মিলনায়তনের তিনটি কক্ষজুড়েই প্রদর্শিত হয়েছে নানা রকমের বনসাই। নানা প্রজাতির মোট ছয়টি বনসাই প্রদর্শনীতে স্থান পায়। দেশি বনসাইয়ের সঙ্গে বেশ কিছু জাপানি বনসাইও ছিল। প্রদর্শনীর উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, বনসাই হলো একটা শিল্প। আর প্রকৃতির মাঝে শিল্পকে খোঁজা সম্ভব বনসাইয়ের মাধ্যমে। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা। প্রদর্শনীটি চলে ১৪-১৭ অক্টোবর পর্যন্ত।