বনসোনালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ রঙের কাগজ দিয়ে খামটি বানিয়েছি। খামের ভেতরে বনসোনালুগাছের অনেকগুলো বীজ যখন ঢোকাচ্ছি, তখন মনে হচ্ছিল—অনেকগুলো প্রাণ আমি আবদ্ধ করে ফেলছি। তবু মনের ভেতর একটা আনন্দ ছিল, প্রাণগুলো অঙ্কুরিত হয়ে আরও সুন্দরভাবে বাঁচবে বলে। খামের ওপর প্রাপকের ঠিকানায় আমার কাকাতো ভাইয়ের নাম লিখে সম্পূর্ণ নিশ্চিন্ত হলাম, আমি যথার্থ স্থানেই পাঠাচ্ছি। ‘সৌপ্তিক’ আমার ছোট্ট কাকাতো ভাই; দেখতে খুব মিষ্টি। বয়স পাঁচ হলে কী হবে, বৃক্ষসম্পর্কিত ওর জ্ঞান অবাক করার মতো। আমাদের বাড়ির ছাদে যতগুলো গাছ ডালপালা ছড়িয়েছে, তাদের বেশির ভাগই সৌপ্তিকের হাতে লাগানো। তাই যখন ছুটি পাই, আমি ছুটে যাই সেই অপরূপ সবুজ বাগান দেখতে। মাঝেমধ্যে পাখি দেখি। প্রজাপতির ঘুরে বেড়ানো দেখি। দেখি একটি শিশুর গাছের প্রতি মায়াবী ভালোবাসার প্রস্ফুটিত রূপ। সৌপ্তিকের সঙ্গে সঙ্গে আমিও গাছের গোড়ায় জল দিই। আশ্চর্য এক ভালো লাগা খুঁজে পাই আমি। তাই আমি চিঠিটির ব্যাপারে খুব নিশ্চিন্ত; আমার ‘সবুজ চিঠি’ যথাস্থানেই যাচ্ছে।‘সবুজ চিঠি’ পাঠানোর পর তিন মাস কেটে যায়। আমি বাড়ি যেতে পারিনি পরীক্ষার কারণে। বন্ধ পেয়ে আমি যখন বাড়িতে যাই, মনটা খুব খারাপ হয়ে পড়ে আমার বনসোনালুগাছ না দেখে। ছাদের ওপর এত রকমেরগাছ, তবু যেন ফাঁকা; একটিও নেই বনসোনালু গাছ, একটিও নেই। সৌপ্তিকের ওপর ভীষণ রাগ হয়। সৌপ্তিককে বকাঝকা দিলাম, কারণ জানতে চাইলাম। সৌপ্তিক শব্দহীন, ভয়ে কোনো কথা বলল না। বিকেলবেলা ঘুরতে বের হলাম। সৌপ্তিক আমাকে নিয়ে গেল স্কুলের খেলার মাঠের এক কোনায়। সেখানে কে যেন সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে এর গোড়াটা। সে আমাকে নিয়ে গেল আরও কিছু জায়গায়, যেখানে সে আমার বনসোনালুর বীজগুলো লাগিয়েছে। আমি কাঁদব না হাসব, কিছুই বুঝতে পারছিলাম না। তুষার রায়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়