সাম্প্রতিক সময়ে ‘বনানী’ আর ‘জন্মদিনের পার্টি’ শব্দ দুটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ রকম চলতে থাকলে বনানীতে জন্মদিনের পার্টি জনসাধারণের মধ্যে কেমন প্রভাব ফেলবে, সেসবই ভেবেছেন সোহাইল রহমান, এঁকেছেন রাকিব রাজ্জাক

বনানীর রাস্তাগুলোর দুই পাশে দেখা যাবে সতর্কতামূলক সাইনবোর্ড
সাবধান
সামনে জন্মদিনের পার্টি চলছে

অভিভাবকেরা হয়তো সাবধানবাণীর সঙ্গে বনানীর জন্মদিনের পার্টির প্রসঙ্গটাও টানবেন সব সময়
ঢাকায় গিয়ে সাবধানে থাকবা। রাস্তাঘাটে অপরিচিত কেউ কিছু দিলে খাবা না, রাতে বাসার বাইরে থাকবা না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বনানীতে কোনো জন্মদিনের পার্টিতে যাবা না।

সন্তানদের জন্য নেবেন বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাও
কী ব্যাপার, এমন যুদ্ধের সাজে কোথায় যাচ্ছিস?
বনানীতে এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাচ্ছি।
সর্বনাশ, দাঁড়া আমার একে ফোর্টি-সেভেনটা নিয়ে যা।

প্রশাসন থেকে নেওয়া হতো নানান পদক্ষেপ
বনানীতে শিল্পপতির ছেলের জন্মদিনের পার্টির ঘোষনা
পার্টি স্থলে পুলিশের ১৫৪ ধারা জারি

এড়িয়ে যাওয়ার জন্য দেওয়া হতো বিভিন্ন অজুহাত
দোস্ত, আগামী ফ্রাইডে আমার বার্থডে পার্টি, তোর দাওয়াত।
ওয়াও, পার্টি হচ্ছে কোথায়?
বনানীতে, আমার বাসায়।
ইয়ে মানে দোস্ত, ওই দিন আমার প্রচণ্ড চিকুনগুনিয়া হবে, আমি বিছানা থেকে উঠতে পারব না।

গুরুজনেরা এ বিষয়ে নানান ধরনের উপদেশও দিতেন
সব সময় সৎভাবে জীবনযাপন করবে। এমনভাবে নিজেকে গড়ে তুলবে যাতে তোমাকে দিয়ে কারও ক্ষতি না হয়। আজই শপথ নাও, বনানীতে জন্ম নিয়েও কখনো সেখানে জন্মদিনের পার্টি করবা না।