বনানীতে পারসোনা অ্যাডামস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেদের জন্য স্পা-সুবিধা নিয়ে ঢাকার বনানীতে চালু হলো পারসোনা অ্যাডামসের নতুন শাখা। ২০ মে বনানী সেতুর কাছে বাড়ি-৭৬/এ, সড়ক-১১তে এই শাখা উদ্বোধন হয়। এদিন উপস্থিত ছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ, মডেল ও উপস্থাপক শারমিন লাকি, পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, নির্বাহী পরিচালক মোস্তফা তানভীর প্রমুখ।তিন হাজার বর্গফুটের এই স্যালনে এখন দেওয়া হচ্ছে নানা সুবিধা। নিবন্ধিত সদস্যরা এখানে চুল কাটালে বিনা মূল্যে ফেসিয়ালের সুযোগ পাবেন। ফোন: ৮৮১২৬৯৮-৯৯।