বনানীতে মোকা ক্যাফে অ্যান্ড বিস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোকা ক্যাফে অ্যান্ড বিস্ত্রোর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।
মোকা ক্যাফে অ্যান্ড বিস্ত্রোর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

রাজধানীর বনানীতে যাত্রা শুরু করল নতুন রেস্তোরাঁ ‘মোকা ক্যাফে অ্যান্ড বিস্ত্রো’। আজ এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক এই চেইন শপটির নতুন এই শাখার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী শাকিলা জাফর, নাশিদ কামাল, অভিনেত্রী সারা যাকের, নিমা রহমান, মোকা ক্যাফে অ্যান্ড বিস্ত্রোর চেয়ারম্যান ব্রিগেডিয়ার (অব.) ইউসুফ ফারাজি এবং ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া খালেদ।

বনানীর ১১ নম্বর সড়কের ৪৯ নম্বর বাড়ির চতুর্থ তলায় অবস্থিত এ রেস্তোরাঁটি সপ্তাহের সাত দিনই খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত।