বনায়নের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলার শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনায়নের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলার শপথ নিয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ‘সবুজ প্রকৃতি বাঁচলে, বাঁচবে দেশ’—এ স্লোগানে ৪ আগস্ট বিদ্যালয়ে আয়োজিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বন ও পরিবেশ রক্ষার উদ্বুদ্ধকরণ সভায় এই শপথ নেয় তারা। ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যা-লাইভলিহুড (ক্রেল) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ক্রেল প্রকল্পের প্রাকৃতিক সম্পদ সহায়ক গাওহার উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ক্রেলের উপজেলা সমন্বয়কারী আবদুল কাইয়ুম, ফাঁসিয়াখালী সহব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ এলমুন্নাহার মুন্নী, রশিদ আহমেদ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শাহাদত হোসেন, সহকারী শিক্ষক আতাউর রহমান প্রমুখ।
ছাত্রছাত্রীদের মধ্যে বনজ ও ফলদ চারা বিতরণ করেন ফাঁসিয়াখালী সহব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ এলমুন্নাহার মুন্নী।