বনের অজগর ফিরল বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ। ২২ জুন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের দুর্গম পাহাড়ে সাপটি ধরা পড়ে। পরদিন ২৩ জুন সকালে বন বিভাগের কর্মকর্তারা অজগরটিকে পাহাড়ে ছেড়ে দেন।বন বিভাগের বিট কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. আনিস মিয়া পাহাড়ে কাজ করতে গিয়ে বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। কৌতূহলবশত তিনি বস্তাবন্দী করে সাপটিকে লোকালয়ে নিয়ে আসেন। অজগরটিকে দেখার জন্য তাঁর বাড়িতে লোকজন ভিড় করে। বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। গত বৃহস্পতিবার চিকিৎসা শেষে সাপটিকে জোরারগঞ্জ বিট আওতাধীন গহিন বনে অবমুক্ত করা হয়। বন বিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শাহজাদা জানান, সাপটি ধরার সময় মাথায় আঘাত পায়। সে কারণে চিকিৎসা দিয়ে অজগরটিকে অবমুক্ত করা হয়। অজগরটি এখন আশঙ্কামুক্ত।