বন্দর জাতীয় সম্পদ, রক্ষার দায়িত্ব সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র নিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংসদ এম এ লতিফের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রামের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বন্দর বিশেষজ্ঞের মতামত তুলে ধরা হলো। সাক্ষাৎকার নিয়েছেন একরামুল হক ও মাসুদ মিলাদবিএসএম গ্রুপের চেয়ারম্যান ও বন্দর ব্যবহারকারী আবুল বশর চৌধুরী বলেছেন, চার বছর আগে চট্টগ্রাম বন্দরের এনসিটির নির্মাণকাজ শেষ হয়। কিন্তু এটি কেন চালু করা হচ্ছে না এই প্রশ্ন আমার। সাম্প্রতিক এনসিটির দরপত্র নিয়ে পক্ষ-বিপক্ষ মাঠে নেমেছে। তাদের কর্মসূচি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষা করা সবার দায়িত্ব। এটা নিয়ে দলবাজি বা রাজনীতি করা মোটেই সমীচীন নয়। তিনি আরও বলেন, আমদানিকারক তথা বন্দরের সর্বোচ্চ ব্যবহারকারী হিসেবে আমরা সব সময় ভুক্তভোগী। কারণ, বন্দরের অদক্ষতা ও অনিয়মের কারণে সমস্যাগুলো তৈরি হয়েছে। এতে আমদানি ও রপ্তানি খরচ অনেক বেড়ে যাচ্ছে, যার ব্যয়ভার সাধারণ ভোক্তা তথা জনগণের ওপর পড়ছে। আন্তর্জাতিকভাবেও সুপরিচিত এই বন্দরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। পৃথিবীর যেকোনো বন্দরের চেয়ে আমাদের বন্দরের খরচ অনেক বেশি হয়। কারণ, ক্ষেত্রভেদে এই বন্দরে জাহাজের ভাড়া বেশি দাবি করা হয়। বেশির ভাগ সময় মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এটা একটা নৈরাজ্য, আর কিছু নয়। এসব সমস্যা কাটাতে সবাইকে বসে কর্মপন্থা ঠিক করতে হবে।