প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দর নগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ৯ ডিসেম্বর সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমিতির নির্মাণাধীন সুপার মার্কেট কমপ্লেক্সে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মো. সাহাব উদ্দিন।
সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য একরামুল হক। বক্তব্য দেন মাঈনুল হোসেন, মো. আলী, বখতিয়ার হোসাইন, সুলতান আহমেদ ভূঁইয়া, রেজাউল করিম, নুরুল কবির চৌধুরী, হান্নান আবু হোসেন, ওবায়দুল হক, আলী আহসান পাশা, রেজাউল বারী, গিয়াস উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।