বন্দরকে জঙ্গিবাদ ও মাফিয়াচক্রের গ্রাস থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সমাবেশে বক্তব্য দেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী
চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সমাবেশে বক্তব্য দেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরকে জঙ্গিবাদ ও মাফিয়া চক্রের গ্রাস থেকে রক্ষা আমাদের পবিত্র দায়িত্ব। তিনি নৌপরিবহনমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি দেশপ্রেমিক হিসেবে চট্টগ্রাম বন্দর যাতে লুটেরাদের কবলে না পড়ে সে ব্যাপারে সচেষ্ট হোন। আলোচনার প্রস্তাব অনুযায়ী সমস্যাগুলোর সমাধান করুন।’ তিনি সংঘাত বা কোনো বিরোধপূর্ণ অবস্থানে না গিয়ে শ্রমজীবী জনতার স্বার্থ রক্ষায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
জাতীয় শ্রমিক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল আহাদ ও মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য দোস্ত মুহাম্মদ। প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরী।
বক্তব্য দেন মোরশেদুল আলম, মো. হাসান চৌধুরী, মো. হোসেন, আলী আকবর, শহীদুল ইসলাম, এসকান্দর মিয়া, ওয়াহিদুল্লাহ সরকার, ঋষি বিশ্বাস, মিরন হোসেন, মো. হারুন, কামাল উদ্দিন ভূঁইয়া, গাজী জসিম উদ্দিন, আবদুল মালেক, আবদুল মজিদ, আবদুল খালেক, শামসুদ্দিন, আবুল হোসেন, সৈয়দ আনোয়ার হোসেন, বিপ্লব কুমার চৌধুরী প্রমুখ।