বন্ধু চত্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নভেম্বর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে সাভার আশুলিয়া ক্যাম্পাসে উদ্বোধন হলো ‘বন্ধু চত্বর’। আর এই উদ্যোগকে সফলতার রূপ দিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউসুফ এম ইসলাম একটি বৃক্ষ, সহ-উপাচার্য গোলাম রহমান একটি বৃক্ষ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি নুরুন নবী সোহেল একটি বৃক্ষ রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। তিনি আনুষ্ঠানিকভাবে বন্ধু চত্বরের উদ্বোধন ঘোষণা করেন। এ ছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মডারেটর আনোয়ার হাবিব কাজল ও বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য মাহাবুব পারভেজ।