বন্ধু দলের ছয় চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দলের সফলতার জন্য মেধা ও ক্ষমতার দিক দিয়ে ভিন্ন ভিন্ন যোগ্যতার কিছু সদস্যের প্রয়োজন। অপরাধী দল কিংবা ভালো কোনো কাজের উদ্দেশ্যে গঠিত দলের ক্ষেত্রে এটা যেমন সত্য, তেমনি নিজস্ব বন্ধু চক্রের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। গবেষণার ভিত্তিতে এ কথা বলেছেন গবেষকেরা।বিশেষজ্ঞদের মতে, একটা বন্ধু চক্রে অবশ্যই ছয় রকমের চরিত্রের ছয়জন সদস্যের সমন্বয় ঘটাতে হবে। আপনার বন্ধুদের মধ্যে একজন হবেন আপনার চেয়ে শান্ত স্বভাবের; একজন হবেন দুঃসাহসিক; একজন হবেন এমন, যাঁর মতো আপনিও হতে চান; একজন হবেন আপনার এমন এক সহচর, যিনি আপনার অন্য বন্ধুদের কাউকে চেনেন না; একজন হবেন সত্যিকারের সৎ ব্যক্তি এবং আরেকজন হবেন এমন এক অন্তরঙ্গ বন্ধু, যাঁকে আপনি আপনার নিজের চেয়েও বেশি জানেন।গবেষণাটি পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। অস্ট্রেলিয়ার দ্য পজিটিভ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মনোবিজ্ঞানী সুজি গ্রিন বলেন, বন্ধুত্বের ক্ষেত্রে বৈচিত্র্য থাকা এবং বিভিন্ন স্তরের উৎস থেকে সহায়তা পাওয়ার সক্ষমতা থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের বৃহত্তর প্রেক্ষাপটে এটা সহায়তা করে থাকে। গ্রিনের এই মতের সঙ্গে একমত পোষণ করেছেন দ্য হ্যাপিনেস কোড-এর লেখক ডমিনিক বার্টোলুসি। তিনি বলেন, ‘আপনার যেমন বিভিন্ন ধরনের খাবার প্রয়োজন, একইভাবে বিভিন্ন ধরনের বন্ধুও দরকার।’ টাইমস অব ইন্ডিয়া।