বন্ধু দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধু দিবস জনপ্রিয় হয়ে উঠছে
বন্ধু দিবস জনপ্রিয় হয়ে উঠছে

বন্ধুত্ব তো তা-ই, যাকে নিক্তি দিয়ে মাপা যায় না। প্রকাশ করা যায় না সংজ্ঞা দিয়ে। মানুষ যুগে যুগেই বন্ধুত্বকে উদ্যাপন করেছে। কিন্তু বন্ধু দিবস কীভাবে এল? অনেকে মনে করেন, বন্ধু দিবসের প্রচলন শুরু বিভিন্ন কার্ড তৈরির প্রতিষ্ঠানের হাত ধরে। যেমন কার্ড বিক্রেতা প্রতিষ্ঠান হল মার্কের প্রতিষ্ঠাতা জয়েস হল। ১৯১৯ সালে তিনিই আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস পালনের প্রস্তাব করেছিলেন। এই দিনে বন্ধু দিবস আনুষ্ঠানিকভাবে পালন শুরু হয় যুক্তরাষ্ট্রে, ১৯৩৫ সালে। তারপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দিবসটি সাদরে গ্রহণ করে। তবে এখনো অনেক দেশ তাদের নিজেদের পছন্দসই দিনে বন্ধু দিবস পালন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমাদের দেশেও গত কয়েক বছরে বন্ধু দিবস জনপ্রিয়তা অর্জন কেরছে। জাতিসংঘ ২০১১ সালে সাধারণ অধিবেশনে ৩০ জুলাই দিনটি আন্তর্জাতিক বন্ধু দিবস ঘোষণা করে।
যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস ধরে নেওয়া হয়।
সূত্র: ফ্রেন্ডশিপ ডে ওয়েবসাইট