বন্ধু বন্ধুর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ আইয়াজ হোসেন

প্রকৃত বন্ধুই বন্ধুর পাশে দাঁড়ায়। বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে যায়। যেমন করেছেন ফারাজ আইয়াজ হোসেন। গত ১ জুলাই ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সময় তিনি দুই বন্ধুর সঙ্গে সেখানে ছিলেন। কিন্তু ফারাজ তাঁর বন্ধুদের ছেড়ে যাননি। জঙ্গিরা তাঁকে হত্যা করে। ফারাজের এ ঘটনা বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত।

আগামী ৭ আগস্ট রোববার আন্তর্জাতিক বন্ধু দিবস। এ দিবস নিয়ে আয়োজন করা হয়েছে পাঠক ফিচার ‘বন্ধু বন্ধুর জন্য’। এ বিষয়ে ফিচার লিখে পাঠান ২ আগস্টের মধ্যে। শব্দসংখ্যা ২৫০।
লেখা পাঠাতে হবে বন্ধুসভার
ই-মেইলে : [email protected]।