বন্ধু রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা ভাষা জানে, এমন একজনকে খুঁজে বের করলেন নাজমুদ্দিন সাহেব। বললেন, আমাকে সাহায্য করুন। অনেক কষ্টে আপনাকে খুঁজে পেয়েছি।লোকটা বললেন, আমাকে কেন খুঁজছিলেন, বলুন তো?নাজমুদ্দিন: আমার এক চীনা বন্ধু ছিল, নাম তার চিং হোয়াই। ওর আর আমার দীর্ঘদিনের বন্ধুত্ব হলেও আমি চীনা ভাষা জানি না। চিং হোয়াইও চীনা ভাষা ছাড়া আর কোনো ভাষা জানে না। কয়েক মাস আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল চিং। ওর সঙ্গে দেখা করতে গিয়ে দেখি, বেচারার করুণ হাল। নাকে-মুখে অক্সিজেনের নল লাগানো। আমাকে কাছে পেয়েই ও কাতর হয়ে উঠল, বলল, ‘লি কায় ওয়াং কি গুয়ান’, বলতে বলতেই বেচারা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এদিকে আমি তো চীনা ভাষা জানি না। বন্ধুর শেষ কথার অর্থ উদ্ধার করতে আমি দিনের পর দিন ঘুরে বেড়িয়েছি। এখন আপনিই আমাকে এই মনঃকষ্ট থেকে উদ্ধার করতে পারেন। বলুন, এর অর্থ কী?কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন চীনা ভাষা অনুবাদকারী, এর অর্থ হলো, ‘অক্সিজেনের নলটার ওপর থেকে সরে দাঁড়াও!’অন্তু আর শুভ, দুই বন্ধু গেছে গভীর জঙ্গলে। হঠাৎই ওরা মুখোমুখি হয়ে গেল বিকট দর্শন এক ভালুকের। আর যায় কোথায়, দুই বন্ধু দে ছুট!ছুটতে ছুটতে থেমে গেল শুভ। চটজলদি কাঁধে ঝোলানো ব্যাগ থেকে জুতাজোড়া বের করে পরতে শুরু করল।শুভর কাণ্ড দেখে থমকে গেল অন্তুও। বলল, ‘আরে বোকা, থামলি কেন? এখন কি জুতা পরার সময় আছে? তা ছাড়া জুতা পায়ে দিয়ে দৌড়েও তুই ভালুকটাকে পেছনে ফেলতে পারবি না।’উত্তরে শুভ বলল, ‘ভালুককে পেছনে ফেলতে হবে না। তোকে পেছনে রাখতে পারলেই হলো!’ছক্কু আর বল্টু, দুই বন্ধু দুটো ঘোড়া কিনেছে। ঘোড়া দুটোকে রেসের মাঠে কাজে লাগাবে, এমনটাই ইচ্ছা ওদের। কিন্তু কার ঘোড়া কোনটা, কী করে চিনবে ওরা? বুদ্ধি বাতলাল ছক্কু, ‘একটা চিহ্ন থাকতে হবে তো, এক কাজ করি চল। আমার ঘোড়ার লেজটা কেটে ফেলি। তাহলে সহজেই চেনা যাবে। লেজ কাটা ঘোড়াটা আমার, অন্যটা তোর।’ বল্টুরও মনে ধরল বুদ্ধিটা। কথামতোই কাজ করল দুজন।পরদিন দেখা গেল, দুষ্টু ছেলেরা বল্টুর ঘোড়ার লেজটাও কেটে ফেলেছে। বাধল বিপাক। এখন চেনা যাবে কী করে?এবার বলল বল্টু, ‘এক কাজ করি, আমার ঘোড়াটার একটা কান কেটে ফেলি। কান কাটা ঘোড়াটা আমার, অন্যটা তোর।’ যেই কথা, সেই কাজ। কেটে ফেলা হলো বল্টুর ঘোড়ার কান।এদিকে দুষ্টু ছেলের দল পরদিনই অন্য ঘোড়াটারও কান কেটে নিল। এখন উপায়?রেগেমেগে শেষে বলল ছক্কু, ‘দূর ছাই! অত চিহ্নটিহ্ন রাখতে হবে না। সাদা ঘোড়াটা তোর, আর লালটা আমার।’সর্দারজির বাড়িতে বেড়াতে গেছেন তাঁর এক বন্ধু। গিয়ে দেখেন সর্দারজি সারা ঘর আতিপাতি করে কী যেন খুঁজছেন।বন্ধু বললেন, কী খুঁজছো হে?সর্দারজি বললেন, লুকানো ক্যামেরা।চোখ কপালে তুলে বন্ধু বললেন, বলো কি! তোমার ঘরে লুকানো ক্যামেরা লাগাল কে?সর্দারজি: ওই টেলিভিশন চ্যানেলওয়ালারা।বন্ধু: কী করে বুঝলে?সর্দারজি: একটু পরপরই বলে, ‘আপনারা দেখছেন অংঝং টিভি।’ আমি যে অংঝং টিভি দেখছি, ও ব্যাটা বুঝল কী করে!এক পকেটমারের সঙ্গে জেলখানায় দেখা করতে গেছে অন্য এক পকেটমার বন্ধু।দর্শনার্থী বন্ধু: বন্ধু, তুমি কোনো চিন্তা কোরো না। আজ সকালেই আমি উকিলের সঙ্গে দেখা করে এসেছি। উকিলকে নগদ ২০ হাজার টাকাও দিয়ে এসেছি।কয়েদি বন্ধু: উকিল কী করলেন? টাকাগুলো পকেটে রেখে দিলেন?দর্শনাথী বন্ধু: হু। অন্তত ওনার তা-ই ধারণা।জুয়েল বলছে সোহাগকে, বল দেখি, খালি পেটে তুই কয়টা রুটি খেতে পারবি?সোহাগ: উমমম্...চারটা।জুয়েল: হয়নি। খালি পেটে তুই একটা রুটিই খেতে পারবি। কারণ পরবর্তী রুটিগুলো খাওয়ার সময় তোর পেট আর খালি থাকবে না। জুয়েলের বুদ্ধি দেখে খুব মজা পেল সোহাগ।খানিক বাদে সামিয়াকে পেয়ে জিজ্ঞেস করল সোহাগ, বল দেখি, খালি পেটে তুই কটা রুটি খেতে পারবি?সামিয়া: উমমম্...তিনটা।সোহাগ: দূর। মজাটা হলো না। চারটা বললে মজা হতো!দুই বন্ধু গেছে শিকারে। এমন সময় তারা বাঘের পায়ের ছাপ আবিষ্কার করল। ফিসফিস করে এক বন্ধু বলল অপরজনকে, ‘তুই পায়ের ছাপ ধরে সামনে গিয়ে দেখ, বাঘটা কোথায় গেল। আর আমি পেছনে গিয়ে দেখে আসি, বাঘটা কোথা থেকে এল!’বলুন তো, কে আপনার সবচেয়ে কাছের বন্ধু? যে আপনাকে কখনো জেলখানায় আটক হতে দেবে না, সে; নাকি আপনি কখনো আটক হলে যথাসাধ্য চেষ্টা করে আপনাকে ছাড়িয়ে আনবে, সে?দুজনের কেউই না। সবচেয়ে কাছের বন্ধুসে যে, জেলখানায় আপনার পাশে বসে থাকবে, আর বলবে, ‘খুব মজা হইছিল, নারে দোস্ত!’সংগ্রহ: মো. সাইফুল্লাহ