বন্ধু সবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আজ আন্তর্জাতিক বন্ধু দিবস। গত সংখ্যায় আহ্বান করা হয়েছিল পাঠক ফিচার ‘বন্ধু বন্ধুর জন্য’। ঘোষণায়, বন্ধুর জন্য ফারাজ আইয়াজ হোসেনের প্রাণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। পাঠকদের অসংখ্য লেখা আমরা পেয়েছি। বাছাই করা কিছু লেখা নিয়ে আজকের বন্ধুসভা পাতা। আজ বন্ধু দিবসে বন্ধুসভার পাতাটি উৎসর্গ করা হলো পয়লা জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত ফারাজ আইয়াজ হোসেনকে।
বন্ধু তো সে বিপদে যে বন্ধুর পাশে থাকে। বিপদে বন্ধুকে ছেড়ে যায় না। সারা বিশ্ব আমাদের ফারাজকে দেখল, বন্ধুর জন্য জীবন দিতে। ফারাজ জীবন দিয়ে বন্ধুত্বকে মহান করছে, বন্ধুত্বকে অন্য উচ্চতায় নিয়েছে। আগে জানতাম গল্পে, উপন্যাস, সিনেমায় সত্যিকারের বন্ধু চরিত্র আছে, কিন্তু এখন জানি ফারাজ আছে। ফারাজ শুধু অবন্তি, তারিশির বন্ধু নয়, আজ ফারাজ বন্ধু সবার। বন্ধুদের বিপদে রেখে চলে আসেনি। সুযোগ ছিল বেঁচে ফিরে আসার, নিজের প্রাণ রক্ষা করার।
ফারাজ তো বলেছে বন্ধুদের ছাড়া একা ফিরে আসবে না। ফিরে না আসায় জঙ্গিদের হাতে নিহত হতে হলো। ফারাজ যেখানে থাকো ভালো থেকো, সব সময় সব বন্ধুত্বে হৃদয়ে তুমি অমর হয়ে থাকবে।
ঢাকা সিটি কলেজ