বন্ধুত্বের হয় না তুলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমাঞ্চকর নানা অভিজ্ঞতা পাওয়া যাবে বন্ধু গ্যারেজে
রোমাঞ্চকর নানা অভিজ্ঞতা পাওয়া যাবে বন্ধু গ্যারেজে

পানিতে একবার চক্কর কেটেই নৌকার গতি গেল বেড়ে। বিশাল ডানায় ভর দিয়ে একটু একটু করে নৌকাটা পানি থেকে ওপরে উঠতে লাগল। হঠাৎ আমি দেখলাম, নৌকা আর পানিতে ভাসছে না। আমরা আকাশের দিকে উড়ে চলেছি। ওপর থেকে পরিচিত মাটির পৃথিবীর দিকে তাকিয়ে একটা অজানা উল্লাস মনে ভর করল। মনে হতে লাগল, চাইলে আমি সবকিছু জয় করতে পারি। পৃথিবীর যত রহস্য-রোমাঞ্চ—সবকিছুই আমার হাতের মুঠোয়। সূর্যটাকে দেখলাম চোখের সমান্তরালে নতুন এক অবস্থান থেকে, সূর্যের মতো প্রদীপ্ত হওয়ার জন্যই তো আমাদের জন্ম! 
এমন এক অনির্বচনীয় অনুভূতি আমার মধ্যে সৃষ্টি হয়েছিল ৫ ডিসেম্বর, মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা ভিলেজ রিসোর্টে। বন্ধু গ্যারেজ তরুণদের অ্যাডভেঞ্চারের স্বাদ দেওয়ার জন্য আয়োজন করেছিল ফ্লাইং বোট রাইডের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী আকাশে ওড়ার এ অভিযানে অংশ নেয়। সব বন্ধুর কাছেই এ অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ নতুন। আকাশ থেকে মাটিতে নেমে তাই সবাই ছিলেন উচ্ছ্বসিত। 
অ্যাডভেঞ্চার আর বন্ধু গ্যারেজের সম্পর্ক নতুন নয়। বেশ কিছুদিন ধরেই তরুণদের মধ্যে রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারের মাধ্যমে জীবনের রং ছড়াতে বন্ধু গ্যারেজ কাজ করছে। দেশের ব্যান্ড দলগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছে রকফেস্ট। সাইক্লিস্টদের নিয়ে সিলেটে তারা আয়োজন করেছে এক্সট্রিম ট্রেইলিংয়ের। ভোজনরসিকদের জন্য অনুষ্ঠিত হয়েছে ফুডবল নামে উৎসব। আর যারা ভয় পেতে ভালোবাসেন, তাঁদের নিয়ে যাওয়া হয়েছে কক্সবাজারে ‘নাইট অব হরর’ নামের এক ভৌতিক অভিযানে। বন্ধু গ্যারেজের বন্ধুরা শারীরিকভাবেও অনেক শক্ত। গাজীপুরের বেইস ক্যাম্পে অনেকগুলো কঠিন প্রতিবন্ধকতা ডিঙিয়ে তারা সেটার প্রমাণ দিয়েছেন। এই তো সেদিন তাঁরা ঘুরে এলেন সুন্দরবন। এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে, এবারে তাঁরা যাবেন মেঘ-পাহাড়ের দেশ বান্দরবানে—কেওক্রাডং জয় করতে। 
১৫ হাজারের বেশি বন্ধু নিয়ে ‘বন্ধু গ্যারেজ’ বিশাল একটি পরিবার। ১৮ থেকে ২৬ বছর বয়সী যে কেউই এই পরিবারের অংশ হতে পারেন আর অংশ নিতে পারেন আরও অনেক বন্ধুর সঙ্গে, নানা রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারে। সেটা করতে চাইলে আপনাকে প্রথমে বন্ধু গ্যারেজের ফেসবুক গ্রুপের www.fb.com/BondhuGarage সদস্য হতে হবে। সামনের সব অ্যাডভেঞ্চারের খবর সেখানেই আপনি পেয়ে যাবেন বিস্তারিত।