বন্ধুদের এগিয়ে যাওয়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেরণা আর ইচ্ছাশক্তি—দুইয়ে মিলে সাফল্য, এগিয়ে যাওয়ার মন্ত্রণা। বন্ধুদের কণ্ঠে সেই সব গল্প। প্রাণবন্ত আড্ডায় অন্য রকম বিকেল। গত ৩০ অক্টোবর বিকেলে বন্ধুসভাকক্ষে বসেছিল এই প্রেরণাদায়ী গল্প শোনার আসর।
‘এই আমি, সেই আমি’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম।
চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি জয়শ্রী দাশের সঞ্চালনায় পরিচয়পর্বের মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠান। এরপর একে একে নিজেদের জীবনের প্রেরণার গল্পের ডালি খুলে বসেন বন্ধুরা। কারও প্রেরণা বাবা-মা, কারও শিক্ষক কিংবা বন্ধু। বন্ধুসভার বিভিন্ন কর্মকাণ্ডও যে চলার পথে প্রেরণা জোগায়, সেই কথা বলতেও ভোলেননি বন্ধুরা। আড্ডার ফাঁকে ফাঁকে গান পরিবেশন করেন উৎপল মল্লিক, রিমি বিশ্বাস, মুহিবুল আরিফ ও শুভংকর দত্ত। সবশেষে সমবেত কণ্ঠে গান পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।