বন্ধুদের কণ্ঠে জাগরণের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগরণের গানে মুখর চট্টগ্রাম বন্ধুসভা কক্ষ। এক বন্ধু গান ধরেন তো অন্যরা কণ্ঠ মেলান। এমন আবহ ছিল অনুষ্ঠানের শেষ পর্যন্ত। ১৫ মার্চ চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করে ‘সমকালীন জাগরণে মুক্তিযুদ্ধের গান’ শিরোনামের সংগীতানুষ্ঠান।শুরুতেই বন্ধু সায়মা আকতারের কণ্ঠে ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’। এরপর খুদে বন্ধু মোহাম্মদ আশরাফুল পরিবেশন করে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ গানটি। কোরাসে সেঁঁঁজুতি গুপ্তা, শারমিন আব্বাসী ও জাকিয়া কবিরের কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’, ‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন বন্ধু তানজিলা বিনতে শওকত। এরপর আবার গান। একে একে গান করেন বন্ধু এস এম মিজান, হাবিব খান, মো. সাঈদ, সমাপ্তি বড়ুয়া, মো. সজীব, আবদুস সামাদ, ফারিহা ফাইরুজ, আলমগীর রুমি, সানজিদা আফরোজ, রাহাত আলী, রাবেয়া আনজুম প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন জয়শ্রী দাশ ও ফাহিম উদ্দিন। অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন বন্ধু উৎপল দত্ত ও হারমোনিয়ামে ছিলেন নুসরাত জাহান।