বন্ধুবরণ ও আনন্দভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২২ ফেব্রুয়ারি প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভা আনন্দভ্রমণের আয়োজন করে হবিগঞ্জের সাতছড়ির জাতীয় উদ্যানে। ছবি: মেহেদী হাসান
গত ২২ ফেব্রুয়ারি প্রথম আলো নারায়ণগঞ্জ বন্ধুসভা আনন্দভ্রমণের আয়োজন করে হবিগঞ্জের সাতছড়ির জাতীয় উদ্যানে। ছবি: মেহেদী হাসান

বন্ধুবরণ: ১ মার্চ বিকেল পাঁচটা থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিপিএস বিভাগের অডিটোরিয়ামে একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে আমরা ‘বন্ধুবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানের আয়োজন করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের উপদেষ্টা রুখসানা সিদ্দিকা, তন্ময় রায় ও ইরফানুল বারি। অনুষ্ঠানটি চলে রাত ১০ পর্যন্ত।

অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধরনের গান, নাচ, অভিনয়, রম্য সংবাদ এবং ক্যাম্পাসের জনপ্রিয় ব্যান্ড পাইররিকের পরিবেশনা।

মো. আসিফ রহমান

সভাপতি, মাভাবিপ্রবি বন্ধুসভা

১ মার্চ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিপিএস বিভাগের অডিটোরিয়ামে ‘বন্ধুবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানের আয়োজন করে
১ মার্চ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিপিএস বিভাগের অডিটোরিয়ামে ‘বন্ধুবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানের আয়োজন করে

আনন্দভ্রমণ গত ২৬ ফেব্রুয়ারি প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের আনন্দভ্রমণ (বার্ষিক বনভোজন) অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের সাতছড়ির জাতীয় উদ্যানে বন্ধুরা দুপুরের দিকে পৌঁছালে সেখানে আগে থেকে উপস্থিত থাকা হবিগঞ্জের বন্ধুরা তাঁদের স্বাগত জানান। পরে দুই বন্ধুসভার বন্ধুদের মিলনমেলায় দিনভর চলতে থাকে ভ্রমণ, নাচ ও গান। বিরতি নিয়ে দুপুরের খাবারের পর বন্ধুরা যাঁর যাঁর অনুভূতি ব্যক্ত করেন এবং র‍্যাফেল ড্রতে অংশগ্রহণ করেন। পরিশেষে সন্ধ্যা ঘনিয়ে এলে উভয় বন্ধুসভার বন্ধুরা যে যাঁর গন্তব্যে যাত্রা শুরু করেন।

রাসেল আদিত্য

সভাপতি, প্রথম আলো বন্ধুসভা, নারায়ণগঞ্জ