বন্ধুমেলার মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ মে ভৈরবে হবে বন্ধুমেলা। তৈরি হচ্ছেন ভৈরব বন্ধুসভার বন্ধুরা
২৭ মে ভৈরবে হবে বন্ধুমেলা। তৈরি হচ্ছেন ভৈরব বন্ধুসভার বন্ধুরা

ভৈরবে বন্ধু উত্সবের মতো বড় আয়োজন করার আগ্রহ বেশ কয়েক বছর ধরে কাজ করছিল। তা ছাড়া কেন্দ্রীয় পর্ষদ থেকেও এ আয়োজনটি করার তাগিদ ছিল অনেক দিন থেকে। বিশেষ করে কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রওশন ভাইয়ের তাগিদেই সর্বশেষ বন্ধুমেলার আয়োজনটি মাঠে গড়ায়। আর সেই সঙ্গে আমাদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে বাকি আছে কয়েক দিন। ২৭ মে, শুক্রবার সেই মাহেন্দ্রক্ষণ। জিল্লুর রহমান পৌর মিলনায়তনে বসবে তারুণ্যের এই মেলা।
ভৈরবসভা ছাড়াও হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, নরসিংদী, কিশোরগঞ্জ, কটিয়াদী, ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজ ও হাজি আসমত কলেজ বন্ধুসভার বন্ধুরা অংশ নিচ্ছেন।
এ উৎসব ঘিরে এরই মধ্যে বন্ধুদের মধ্যে বাড়তি আগ্রহ ও উত্সাহ তৈরি হয়েছে। শেষ বেলার প্রস্তুতি নিয়ে সবাই এখন মহাব্যস্ত।
বিশেষ করে ১৫ দিন আগে থেকে সাংস্কৃতিক টিমের সদস্যদের যেন ঘুম হারাম হয়ে গেছে। সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক আফসান মিম, সদস্য সাজ্জাদুর নোমান ও বন্ধুসভার সাধারণ সম্পাদক জনি আলমের নেতৃত্বে ২০ সদস্যের সাংস্কৃতিক টিম এখন প্রতিদিন মহড়াকক্ষে ব্যস্ত সময় পার করছে। বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মহড়াকক্ষ হয়ে উঠছে আরেক উত্সবস্থল। বন্ধুদের চাঙা করতে প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ও সংগঠনের সভাপতি মফিজুল ইসলাম প্রায়ই মহড়াকক্ষে হাজির হচ্ছেন। দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। তা ছাড়া প্রায় প্রতিদিন হচ্ছে কোনো না-কোনো উপকমিটির পকেট মিটিং।
এতসবের মধ্যেও উপদেষ্টারা বন্ধুদের স্মরণ করিয়ে দিচ্ছেন গেল বইমেলায় বইয়ের স্টল, স্কুলভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, নারী দিবসে রচনা প্রতিযোগিতা, গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার ইতিহাস শোনার আসর, আই-জেন, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী, বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী, বন্ধুদের জন্মদিন উদ্যাপন, বৈশাখী মেলায় স্টল, বনভোজন, সর্বোপরি নিয়মিত সাপ্তাহিক পাঠচক্রের আয়োজন করে সারা বছর যেমন ভৈরবসভা সরব ছিল, উৎসবের পরেও এই উদ্যোগ যেন চলমান থাকে।
জয়তু ভৈরব বন্ধুমেলা-২০১৬।