বন্ধুমেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমজমাট পরিবেশনার মধ্য দিয়েই শেষ হলো চট্টগ্রাম বন্ধুমেলা। একটি বড় আয়োজনের জন্য প্রয়োজন একটি বড় বন্ধুসভা। প্রয়োজন সাংগঠনিক কর্মদক্ষতা। এ রকম গুণগুলো আছে বলেই বন্ধুমেলা সফল হয়ে উঠল চট্টগ্রামে। এক ঝাঁক বন্ধু দিনরাত পরিশ্রম করে আয়োজনটি সার্থক করে তোলেন। চট্টগ্রামের বন্ধুদের অভিনন্দন জানাই। সঞ্জয় বিশ্বাস, মিনহাজ হোসাইন, শিহাব জিসান, জয়শ্রী দাস, ফাহিম—কত কত নাম চট্টগ্রাম সভায়। এই মুহূর্তে অনেকের নামও ভুলে গেছি। সব কাজের মধ্যে অন্তর্ভুক্ত থেকে বন্ধুসভার নিয়মিত কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। অনেক অনেক অনুষ্ঠান করছেন চট্টগ্রাম বন্ধুসভা। অনেক অনুষ্ঠান হয়তো আমাদের চোখের আড়ালেই থেকে যাচ্ছে।
বন্ধুমেলায় অংশ নিয়েছিল খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলশী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, কক্সবাজার, পটিয়া, ফেনী ও চট্টগ্রাম বন্ধুসভা।
অনুষ্ঠানের যখন সমাপ্তি ঘোষণা করা হলো, তখনো দেখা গেল চেয়ার ছেড়ে বন্ধুরা উঠছেন না। দর্শকসারিতে বসেই আছেন। ‘এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ইশ্...।’ এক বন্ধু এমন মন্তব্য করলেন।
খাওয়ার বিরতির সময় ছিল বন্ধুদের সেলফি আর গ্রুপ ছবি তোলার হিড়িক। এক বন্ধুসভা আরেক বন্ধুসভার সঙ্গে মিলেমিশে ছবি তুলছে। বিরতির ওই সময়ে আড্ডায় মেতে ওঠেন তাঁরা। আড্ডা চলেছে অনুষ্ঠান শেষেও।
বন্ধুসভাগুলো অনুষ্ঠানস্থলে নিয়ে এসেছিল দেয়ালপত্রিকা। সেগুলো সাজিয়ে রাখা হয়েছিল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বড় গাছটির নিচে। একেক বন্ধুসভার এেকক রকম দেয়ালপত্রিকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুমন গাঙ্গুলি জানান তাঁদের আয়োজনে বইমেলার কথা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল বন্ধুর সঙ্গে শিল্পকলা একাডেমিতে চা খেতে খেতে কত কথা, কত হাসি-আনন্দ।
অনুষ্ঠান শেষে গোল হয়ে বসা হলো চট্টগ্রাম বন্ধুসভার সঙ্গে নতুন-পুরোনো অনেক বন্ধুর উপস্থিতিতে। দীর্ঘ আড্ডা। এই আড্ডাকে সাংগঠনিক আড্ডাই বলা যেতে পারে। বন্ধুসভার ভেতরের নানা কথা। নানা সমস্যা উঠে এল আড্ডায়। এতে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল চট্টগ্রাম বন্ধুসভা সম্পর্কে। সমস্যা থাকবেই। সে সমস্যা অতিক্রম করার ক্ষমতা বন্ধুদের আছে। থাকতেই হয়।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ