বন্ধুর চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলো আর এডি দুই বন্ধু। একসঙ্গে বেড়াতে যেত, বাগানে বল নিয়ে খেলত ওরা। একদিন হঠাৎ কী হলো, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল এডি। সেই থেকে মিলোই হলো এডির চোখ। বন্ধুকে সঙ্গে নিয়ে এখনো ঘুরে বেড়ায় সে। মানুষ নয়, বলা হচ্ছে দুটো কুকুরের কথা। কুকুর দুটির মালিক এনগি বেকার বলেন, ‘মিলো সব সময় এডিকে দেখে রাখে। দুজন একসঙ্গে ঘুমায়, একসঙ্গে খেলে। দুজনের বন্ধুত্বটা দারুণ! ’ ডেইলি মেইল