বন্ধুর জন্য বার্তা
বন্ধু শব্দটি যতই ছোট হোক না কেন, এর গভীরতা যে কত, তা বুঝবেন যদি আপনার তেমন কোনো বন্ধু থাকে। ভালো বন্ধুত্ব জীবনের পরম পাওয়াগুলোর মধ্যে অন্যতম। সেই বন্ধুদের জন্যই প্রতিবছর আগস্ট মাসের প্রথম রোববার পালন করা হয় বিশ্ব বন্ধু দিবস। আগামী ৭ আগস্ট রোববার বন্ধু দিবস ঘিরে ইতিমধ্যেই অনেকেই অনেক কিছু ঠিক করে রেখেছেন। প্রিয় বন্ধুর প্রতি নিজের ভালোবাসা ও উষ্ণ অনুভূতি প্রকাশের জন্য বন্ধুকে কী উপহার দেবেন, এ নিয়ে অনেকেই ব্যস্ত এখন। বন্ধুর জন্য উপহার হিসেবে অনেকেই হয়তো কিনছেন ফ্রেন্ডশিপ ব্যান্ড, কার্ড, ফুল, চকলেটসহ বিভিন্ন ধরনের উপহার। আবার অনেকেই হয়তো কাজের ব্যস্ততায় কী করবেন, এখনো ঠিক করে উঠতে পারেননি। তবে শত ব্যস্ততার মধ্যেও এসব বিশেষ দিনে বন্ধুকে একটি সুন্দর খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানানো উপহারের চেয়ে আর কম কিসে! বিশেষ বিশেষ দিনে পাঠানো এসব শুভেচ্ছা বার্তাই আসলে দিনটির প্রথম উপহার। বন্ধুকে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন বন্ধুর মুঠোফোনে, ই-মেইলে অথবা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর মাধ্যমে। কথা হলো, এসএমএসে লিখবেনটা কী? এ ক্ষেত্রেও সমাধান ইন্টারনেট।এসএমএস উপযোগী নানা রকম সুন্দর, মজার মজার বার্তার সংগ্রহ নিয়ে ইন্টারনেটে রয়েছে অসংখ্য ওয়েবসাইট। আসুন জেনে নিই বিশেষ বিশেষ দিনে পাঠানো সুন্দর সুন্দর এসএমএসের সংগ্রহ নিয়ে তৈরি করা তেমনই কিছু ওয়েব ঠিকানা।বিশেষ বিশেষ দিনের জন্য তৈরি তিন লাখের ওপর এসএমএসের বিশাল সংগ্রহ নিয়ে সবচেয়ে বড় এসএমএস পোর্টাল সাইটটি হলো www.mstongue.com। বন্ধু দিবস ও বন্ধুকে শুভেচ্ছা পাঠানোর জন্য ১০ হাজারের ওপর এসএমএসের সংগ্রহ রয়েছে এই সাইটে। রয়েছে সরাসরি ফেসবুক বন্ধুদের এসএমএস পাঠানোর সুবিধা। সাইটটির গ্রাহক হলে প্রতিদিন নতুন নতুন যুক্ত করা এসএমএসগুলোও আপনার মেইলে চলে আসবে।বন্ধু দিবসের এসএমএসের ভালো সংগ্রহ নিয়ে আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট হলো www.sms44.com। চাইলে নিজের লেখা এসএমএসও জমা দিতে পারেন এই সাইটটিতে।বন্ধুকে মজার মজার এসএমএস পাঠাতে চান, তবে ঘুরে আসতে পারেন www.sms4smile.com সাইটটি। বন্ধু দিবস ছাড়াও বিভিন্ন ধরনের মজার এসএমএসের সংগ্রহ আছে সাইটটিতে।মুঠোফোনের জন্য বিভিন্ন ভাগে সাজানো এসএমএসের সংগ্রহ নিয়ে আরেকটি ওয়েবসাইট www.sms2everyone.com। এখানে এসএমএস শেয়ার করার সুবিধাও যুক্ত করা রয়েছে প্রতিটি বার্তার সঙ্গে।এ ধরনের আরও কিছু ভালো সাইটের ওয়েব ঠিকানা হলো www.smsbunch.com,www.smscollection.com,www.freesmsfun.netwww.efreesms.com,www.free2sms.info,www.smsfunonline.com,www.smsdose.com, ইত্যাদি।