বন্ধুর পাশে দাঁড়াতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে ভূমিকম্প–দুর্গতদের জন্য তহবিল গঠনের লক্ষ্যে নগরের শিল্পকলা এক​াডেমী মিলনায়তনে স্রোত আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য পরিবেশন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নেপালী শিক্ষার্থীরা
নেপালে ভূমিকম্প–দুর্গতদের জন্য তহবিল গঠনের লক্ষ্যে নগরের শিল্পকলা এক​াডেমী মিলনায়তনে স্রোত আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য পরিবেশন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নেপালী শিক্ষার্থীরা

এক মঞ্চে বাংলাদেশ, নেপাল, ভুটান, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক পরিবেশনা। এ যেন সংস্কৃতির মেলবন্ধন। নাচ-গানে মুগ্ধ দর্শক। কিছুক্ষণ পরপরই মুহুর্মুহু করতালিতে ফেটে পড়ছে মিলনায়তন।
এটি কোনো আন্তর্জাতিক সাংস্কৃতিক সন্ধ্যার আসর নয়। নেপালের ভূমিকম্প–দুর্গতদের জন্য সহায়তার হাত বাড়াতে ১৬ মে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন স্রোত। সহযোগিতা করেন এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেনে পড়ুয়া নেপালের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক পরিবেশনায়ও অংশ নেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়ুয়া শিক্ষার্থীরা। এ ছাড়াও ছিল নেপালের খাবারসহ নানা শিল্পকর্ম বিক্রির স্টল।

.
.

সন্ধ্যা ছয়টায় কথামালার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সূচনা বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ফাহিমা আজিজ। এ ছাড়া বক্তব্য দেন সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ মালেক। বক্তারা বন্ধু রাষ্ট্রের বিপদে তরুণদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান।
সাংস্কৃতিক আয়োজনের সূচনা হয় নেপালের ঐতিহ্যবাহী নাচ ‘তামাং সেলো’ পরিবেশনার মধ্য দিয়ে। ‘ইয়ে হোই’ গানের সঙ্গে এ নাচে ফুটিয়ে তোলা হয় গবাদিপশু চারণ ও রান্নার কাঠ সংগ্রহের সময়ের নেপািল নারীদের আনন্দ ও উচ্ছ্বাসের মুহূর্তগুলো।
এরপর গিটার হাতে মঞ্চে আসেন নেপািল শিক্ষার্থী নেহা গাউচান ও বাংলাদেশি শিক্ষার্থী সামিহা সাহেল। সবাইকে অবাক করে দিয়ে নেহা গাউচান গেয়ে শোনান বাংলা গান ‘আজ রাতে কোনো রূপকথা নেই’। নেহার সুরেলা কণ্ঠে বাংলা গানের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এবার ভিয়েতনামের শিক্ষার্থীরা ‘এক তারাং মাত তৈ’ শিরোনামের শাস্ত্রীয় সংগীতের সঙ্গে পরিবেশন করেন নৃত্য।
এরপর মঞ্চে ছিল ফ্যাশন কিউর পরিবেশনা। র্যা ম্পে উঠে আসে নেপালের থারু, তামাং, থাকালি, নেওয়ার, মারুনি, গুরুং, শেরপাসহ দশটি জাতির ঐতিহ্যবাহী পোশাক। ফ্যাশন কিউ শেষে নেপালের ‘থাকালি’ নৃত্যের পরিবেশনা অনুষ্ঠানকে আরও জমিয়ে তোলে। এ ছাড়া মঞ্চ মাতায় ইন্দোনেশিয়ার ‘আচেহ’ প্রদেশের ‘সামান’ নৃত্য।
সবশেষে ছিল নেপালের ভূমিকম্প নিয়ে পরিবেশিত একটি নাটিকা। এতে উঠে আসে সাম্প্রতিক ভূমিকম্পে নেপালের ক্ষয়ক্ষতি ও তার প্রভাবের নানা চিত্র। নাটিকার শেষ অংশে সমবেত নেপািল গানে মিলনায়তনে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।
স্রোতের সংগঠক শুভাশীষ পাল বলেন, ‘চট্টগ্রামে যেসব নেপািল শিক্ষার্থী আছেন, তাঁরা আমাদের খুব ভালো বন্ধু। বন্ধুদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ আয়োজন। অনুষ্ঠানের প্রবেশপত্র, খাবার ও শিল্পকর্ম বিক্রির মাধ্যমে অর্জিত সম্পূর্ণ অর্থ ভূমিকম্প–দুর্গতদের প্রদান করা হবে।’ ২৪ মে নেপালি শিক্ষার্থীদের একটি দল এ আয়োজনসহ বিভিন্নভাবে প্রাপ্ত সহযোগিতার অর্থ নিয়ে নেপাল যাবেন বলে জানিয়েছেন এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেনের শিক্ষার্থী বিনিতা জিরেল।

গানে মাতিয়ে রাখেন নেপালী শিক্ষার্থী নেহা গাউচান (বাঁয়ে), দর্শকদের মুগ্ধ করে ভিয়েতনামী শিক্ষার্থীদের নৃত্য
গানে মাতিয়ে রাখেন নেপালী শিক্ষার্থী নেহা গাউচান (বাঁয়ে), দর্শকদের মুগ্ধ করে ভিয়েতনামী শিক্ষার্থীদের নৃত্য