বন্ধুর সংখ্যায় সামাজিক মর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ ফেসবুকে চেনা-জানা গুটিকয়েক মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়েন। অন্যরা চেনা-অচেনা শত শত লোকের বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করেন। আপনার ক্ষেত্রে কোনটা সত্যি? গবেষকেরা বলছেন, এই প্রশ্নের উত্তরই বলে দিতে পারে, আপনার জীবন ধারণ বা সামাজিক অবস্থা কেমন।ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া ও লন্ডন বিজনেস স্কুলের গবেষকেরা এই গবেষণা চালিয়েছেন। তাঁরা বলছেন, ফেসবুকে বন্ধুর সংখ্যা নির্ভর করে আপনার জীবনের সাফল্য ও আর্থসামাজিক বিষয়ের ওপর।ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার কলেজ অব আর্টস অ্যান্ড সায়েন্সের অধ্যাপক শিগেহিরো ঐশী এবং লন্ডন বিজনেস স্কুলের সেলিন কাসেবির মানুষের জীবনে সামাজিক যোগাযোগের কৌশলগুলোর উপকারিতা কতটা, তা বের করার চেষ্টা করেছেন। এ লক্ষ্যে তাঁরা দুটি সমীক্ষা চালান। গবেষণা প্রতিবেদন দুটি সাইকোলোজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা প্রথমে অনুমান করেন, একটি বিস্তৃত, অগভীর নেটওয়ার্কিং কৌশলকে তারাই বেছে নেয়, যাদের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বসবাস করতে হয় এবং যারা অর্থনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকে। অন্যদিকে, যারা একই স্থানে বসবাস করে এবং যাদের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নয়, তারা একটি সংকীর্ণ, গভীর নেটওয়ার্কিং বেছে নেয়।এই অনুমানের সত্যতা যাচাইয়ে দুটি সমীক্ষা চালানো হয়। প্রথমে ভিন্ন ভিন্ন আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে ব্যক্তি সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে যেসব উপকার পেয়ে থাকে, তা নির্ধারণ করা হয়। পরের সমীক্ষায় সরাসরি মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের কাছ থেকে আবাসিক ও অর্থনৈতিক অবস্থা এবং ফেসবুকে বন্ধুর সংখ্যাসহ বিভিন্ন তথ্য নেওয়া হয়।উভয় সমীক্ষায় গবেষকেরা প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের অনুমানের সত্যতা খুঁজে পান। হাফিংটন পোস্ট।