প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>চলার পথে পরিচয় হয় অনেকের সঙ্গেই। এর মধ্যে কেউ কেউ হয়ে ওঠে নির্ভরতা আর আস্থার মানুষ। আনন্দে হই–হুল্লোড়, দুর্দিনে সাহায্যের হাত—সেই তো ভালো বন্ধু, পথচলার সঙ্গী। আজ বন্ধু দিবসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া পাঁচ তরুণ-তরুণী বলেছেন তাঁদের বন্ধুদের নিয়ে

বন্ধুত্বের অর্থ আমার কাছে কিছুটা ভিন্ন। বন্ধু মানে আমার কাছে অসম্ভবকে সম্ভব করার হাতিয়ার। এত দূর আসার পেছনে অনেকটাই বন্ধুদের অবদান। আমার বিশ্ববিদ্যালয় জীবন যখন শুরু হয় ঠিক তখনই বাবা অসুস্থ হয়ে চাকরি ছেড়ে দেন। এ সময় পরিবারের হাল ধরতে হয় আমাকে। পরিবারকে সাহায্য করার জন্য পড়ালেখার পাশাপাশি শুরু করলাম চাকরি। কিন্তু প্রকৌশল পড়ার চাপ, নিয়মিত চাকরিতে যাওয়া, বাসার সবদিকে নজর রাখা সব মিলিয়ে পেরে উঠছিলাম না কিছুতেই। ঠিকমতো ক্লাস করা হচ্ছিল না, পরীক্ষাও দিতে পারছিলাম না নিয়মিত। এলোমেলো হতে থাকে স্বপ্নগুলো। এ সময় আমার পাশে এসে দাঁড়ায় সবচেয়ে কাছের দুই বন্ধু মাসুদ ও শুভ। তারা আমাকে একটি পরিকল্পনা তৈরি করে দিল। এরপর থেকে আমি সেই পরিকল্পনা অনুযায়ী পথচলা শুরু করলাম। সবকিছু ঠিকঠাক চলায় কিছুদিন পর আমি ঘুরে দাঁড়ালাম।