বন্ধুরা বৈসাবীর নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিঝুতে উৎ​সবে ফুল ভাসাচ্ছেন চাকমা তরুণীরা। ছবি: লেখক
বিঝুতে উৎ​সবে ফুল ভাসাচ্ছেন চাকমা তরুণীরা। ছবি: লেখক

তিন পার্বত্য জেলায় এখন চলছে আনন্দের ধুম। এ ধুমধাম আয়োজনে চারপাশ মুখর হয়ে উঠেছে। হবেই বা না কেন। কয়েক দিন পরে যে বিজু ! এ বিজু উত্সবকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন পাড়ায় শুরু হয়েছে খেলাধুলা। চলছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজন। প্রতিবছর চৈত্র মাসের শেষ দুদিন আর পয়লা বৈশাখে তিন দিনব্যাপী পার্বত্যাঞ্চলে এ উৎসব পালিত হয়ে থাকে। চাকমারা বিঝু, মারমারা সাংগ্রাই, তঞ্চঙ্গ্যারা বিষু, ত্রিপুরারা বৈসুক এবং অহমিয়ারা একে বিহু বলে, যা বৈসাবী নামে পরিচিত। এদিন ছোট-বড় সবাই মিলে পাহাড়ি ছড়া বা নদীতে ফুল ভাসিয়ে দিয়ে পুরোনো বছরের গ্লানি ভোলে আর নতুন বছরকে স্বাগত জানায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত স্বাধীনতা উৎসব ও বইমেলা-২০১৬—এ চট্টগ্রাম বন্ধুসভার দলীয় পরিবেশনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজিত স্বাধীনতা উৎসব ও বইমেলা-২০১৬—এ চট্টগ্রাম বন্ধুসভার দলীয় পরিবেশনা

বিজু মানে আনন্দ, বিজু মানে দল বেঁধে ঘুরে বেড়ানো, বিজু মানে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা, সুখ-দুঃখ ভাগাভাগি করা, সর্বোপরি বিজু মানে হলো মিলনমেলা। এ মিলনমেলায় সব বন্ধুর রইল বৈসাবীর নিমন্ত্রণ।