বন্ধুরাই আমার অনুপ্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>চলার পথে পরিচয় হয় অনেকের সঙ্গেই। এর মধ্যে কেউ কেউ হয়ে ওঠে নির্ভরতা আর আস্থার মানুষ। আনন্দে হই–হুল্লোড়, দুর্দিনে সাহায্যের হাত—সেই তো ভালো বন্ধু, পথচলার সঙ্গী। আজ বন্ধু দিবসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া পাঁচ তরুণ-তরুণী বলেছেন তাঁদের বন্ধুদের নিয়ে
শ্রাবন্তী দাশ গুপ্তা
শ্রাবন্তী দাশ গুপ্তা

কোনো কিছু জয় করার বিষয়ে আমার আত্মবিশ্বাস সব সময়ই কম ছিল। ভয় পেতাম আমার যা অর্জন যেকোনো মুহূর্তে তা হারিয়ে যাবে। আর এ ভয় নতুন কিছু জয় করার পথে বাধা হয়ে দাঁড়াত। বিদ্যালয়জীবনের শুরু থেকেই যুক্ত ছিলাম নানা ধরনের কাজের সঙ্গে। নিজেকে তৈরি করতে গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনের প্রশিক্ষণ নিয়েছি। বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছি নিয়মিত। কিন্তু প্রতিবারই ভয় কাজ করত মনের মধ্যে। এই বুঝি সব শেষ হয়ে গেল। আর তখনই বন্ধুরা পাশে দাঁড়াত। আত্মবিশ্বাসী করে তুলত আমাকে।
অরুনেন্দু, খালেদ, ইমরুল, মনীষা,, পুষ্প—এই পাঁচজন বন্ধু হয়ে পাশে না থাকলে হয়তো আজ আমি এতটা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারতাম না। বিতর্ক, নাচ ও গানের ভুবনে আমার যা অর্জন তাঁর পেছনেও ছিল আমার প্রিয় বন্ধুরা। বন্ধুদের অনুপ্রেরণাই আমার শক্তি।