বন্ধুসভা ও অব্যয়ের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবর্জনা ফেলে না দিয়ে তা থেকে পুনরায় নতুন জিনিস তৈরি করার বিভিন্ন পদ্ধতি নিয়ে ১৩ আগস্ট প্রথম আলো জবস মিলনায়তনে অনুষ্ঠিত হয় রিসাইক্লিং কর্মশালা। ‘বিকজ উই কেয়ার, উই রিসাইকেল’ শিরোনামের এ কর্মশালার যৌথভাবে আয়োজন করে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা ও পরিবেশবিষয়ক সংগঠন অব্যয়। তিন ঘণ্টার এ কর্মশালায় অংশ নেন ২৫ জন প্রশিক্ষণার্থী।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি জয়শ্রী দাশ ও সাধারণ সম্পাদক শিহাব জিশান। কথামালা শেষে শুরু হয় প্রশিক্ষণ পর্ব। এ পর্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন অব্যয়ের সহসভাপতি মার্জিয়া শাফিন ও কোষাধ্যক্ষ নুর আনাস। কর্মশালার শেষ পর্বে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণার্থীরা। সবশেষে চট্টগ্রাম বন্ধুসভার প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সেঁজুতি গুপ্তার সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় কর্মশালার এ আয়োজন।