বন্ধুসভা ও আমার দ্বিচক্রযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: সোহাগ পারভেজ
অলংকরণ: সোহাগ পারভেজ

২০০৭ সালের কথা। সে বছর খুব বন্যা হয়েছিল। খুব ইচ্ছা হচ্ছিল বন্যার্তদের জন্য কিছু করি। কিন্তু একা আমি কী-ই বা করতে পারতাম। প্রথম আলো বন্ধুসভা থেকে সারা দেশে ত্রাণবিতরণের ব্যবস্থা করা হলো। ঢাকায় প্রথম আলো অফিস থেকে ত্রাণ পাঠানো হতো সারা দেশে। শুরু করলাম কাজ। সকাল ৮টা বাজতেই টঙ্গি থেকে সাইকেল নিয়ে পৌঁছে যেতাম প্রথম আলোতে। দিনভর কাজ করে রাত ১২টা নাগাদ বাসায় ফিরতাম। টানা এক মাস চলল এ কাজ। প্রতিদিন যাতায়াতের একমাত্র সঙ্গী ছিল আমার দ্বিচক্রযানটি। বাসায় অবশ্য এর জন্য অনেক বকা খেয়েছি। মেইন রোড দিয়ে সাইকেল চালানো একটি বেশি ঝুঁকি হয়ে যেত কি না!

প্রথম আলো পড়া হতো ১৯৯৯ সাল থেকে। বন্ধুসভার পাতাটা আকর্ষণ করত বিভিন্ন সামাজিক কাজের জন্য। সেগুলো দেখতাম আর ভাবতাম, আমি যদি বন্ধুসভার একজন হতাম, কেমন হতো! ২০০৭ সালের মার্চের দিকে বন্ধুসভার সদস্য ফরম ছাপা হলো। ফরম পূরণ করে পাঠিয়ে দিলাম। পরের সপ্তাহে আমার বন্ধু নম্বর (২৪৮৩৬) ছাপা হয়েছিল বন্ধুসভার পাতায়। প্রথম আলোর নম্বরে ফোন দিয়ে এক মঙ্গলবারে জড়ো হলাম বন্ধুসভার কক্ষে।

আমার বাসা টঙ্গীতে, তখন আমার একটা ফনিক্স সাইকেল ছিল। সেটা নিয়েই চলে এলাম। শুরু হলো আমার দ্বিচক্রযানে বন্ধুসভায় যাত্রা। শুরু হলো প্রতিদিন ৪০ কিলোমিটার দ্বিচক্রযানে পরিভ্রমণ। এভাবে চলে ২০১০ পর্যন্ত। মাঝে তিন বছর পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম।

২০১৩ থেকে আবারও বন্ধুসভায় আসা শুরু। এভাবেই চলতে চলতে এখন আমি প্রথম আলোর কর্মী।

কত পরিবর্তন এসেছে এই ১০ বছরে। কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে আমার দ্বিচক্রযানে অফিসে আসা-যাওয়া।