প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বাধীনতার দীপ্ত নীলিমায় মেলে ধরি গ্রন্থ বাতায়ন’—এই স্লোগান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ২৪ মার্চ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্বাধীনতার বইমেলা। ‘স্বাধীনতা উৎসব ও বইমেলা ২০১৫’ শিরোনামে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। আয়োজনের প্রতিদিন বেলা ১১টা থেকে মূল মঞ্চে থাকবে আলোচনা পর্ব এবং বেলা তিনটায় বসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। এ ছাড়া মেলার দ্বিতীয় দিন সন্ধ্যা ছয়টায় থাকছে চলচ্চিত্র প্রদর্শনী। বিজ্ঞপ্তি।