বন্ধুসভার আয়োজনে বিতর্ক কর্মশালা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম এবং ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্রথম আলো বন্ধুসভা বিতর্ক কর্মশালা। ‘যুক্তির ঝলকে, মঙ্গল আলোকে’ স্লোগানে আয়োজিত এই কর্মশালায় বন্ধুসভার সদস্য ছাড়াও চট্টগ্রামের যেকোনো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। বিনা মূল্যের এই কর্মশালা শুরু হবে বিকেল চারটায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। বিস্তারিত জানা যাবে (০১৮৩১৮৮১৯৬৬ ও ০১৬৭৬৫১৫২৭৭) মুঠোফোন নম্বরে। বিজ্ঞপ্তি।