বন্ধুসভার একটি ভালো কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ নভেম্বর ছিল প্রথমআলোর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা বরাবরের মতো এবারও একটি ভালো কাজের আয়োজন করে। বিভিন্ন বন্ধুসভা ভিন্ন ভিন্ন কর্মসূচি নিয়ে দিবসটি পালন করে। সারা দেশে বন্ধুসভার একটি ভালো কাজের সংক্ষপ্তি বিবরণ তুলে ধরা হলো।

বগুড়া
বগুড়া

কেরানীগঞ্জ: শহরের কদমতলী এলাকায় মুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডার চত্বরে ভাস্কর্য পরিষ্কার করে।
রাঙামাটি: উলুছড়ায় ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।
রায়গঞ্জ: বিশ্বসাহিত্য কেন্দ্রে পাঠাগারের বই পরিষ্কার ও গুছিয়ে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া: বৃক্ষরোপণের আয়োজন করে।
বাগেরহাট: এসো আঁকি বাংলাদেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।
গোপালগঞ্জ: শহরের থানাপাড়ার সড়কে গতিরোধকে রং দিয়ে চিহ্নিত করে দেন।
বগুড়া: টিএমএসএস মাসুদা প্রবীণা নিবাসে বৃদ্ধাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন বন্ধুরা।
হবিগঞ্জ: এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
ভৈরব: ‘সূর্যের আগে উঠি, প্রাতর্ভ্রমণ করি’ এ বিষয়ে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারাভিযান।
নরসিংদী: শহরের গতিরোধকগুলোকে সাদা রং দিয়ে চিহ্নিত করেন বন্ধুরা।

পটুয়াখালী
পটুয়াখালী

পঞ্চগড়: আহসানিয়া শিমু নগরে সুবিধা বঞ্চিতদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন।
বরেন্দ্রবিশ্ববিদ্যালয়: সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ।
খুলনা: বৃদ্ধা আশ্রমে কম্বল বিতরণ।
নাটোর: শহরের বড়গাছা এলাকায় নারদ নদের ওপর বাঁশের সেতু নির্মাণ।
খাগড়াছড়ি: দৃষ্টিপ্রতিবন্ধীদের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
ফেনী: রেলস্টেশনের ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।
মানিকগঞ্জ: বাসস্ট্যান্ড এলাকায় পলিথিনের ব্যবহার বন্ধের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ।
কুড়িগ্রাম: প্রথম আলো চরের বাচ্চাদের ইন্টারনেট সম্পর্কে ধারণা প্রদান।
শেরপুর: রোটারি ক্লাব ভবনের সামনে গাছের চারা রোপণ করেন।
লক্ষ্মীপুর: শিক্ষা উপকরণ বিতরণ।
নোয়াখালী: পাবলিক লাইব্রেরি পরিষ্কার ও গোছগাছ করেন।
মুন্সিগঞ্জ: শিক্ষা উপকরণ বিতরণ করেন।

পটুয়াখালী: নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান।

চাঁদপুর
চাঁদপুর

নড়াইল: শহরের গুরুত্বপূর্ণ স্থানের গতিরোধকগুলোয় সাদা রং করে দেন।
পাবনা: আদর্শ গার্লস হাইস্কুলের পাশের রাস্তার জেব্রা ক্রসিং এঁকে দেন এবং রাস্তার দুই পাশে সচেতনতামূলক সাইনবোর্ড টাঙিয়ে দেন।
ঝালকাঠি: বিস্তাকাঠি আবাসন প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা আয়োজন।
নীলফামারী: শহরের বড় মাঠের চারপাশের ফুলগাছগুলোর পরিচর্যা করেন।
গাইবান্ধা: অসুস্থ মুক্তিযোদ্ধাকে হুইল চেয়ার প্রদান করেন।
বরিশাল: মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।
সরকারিহাজীআবদুলআজিজখানডিগ্রিকলেজ: দেয়ালিকা প্রকাশ।
নারায়ণগঞ্জ: অটিস্টিক শিশুদের আর্থিক সহায়তা প্রদান।
সিরাজগঞ্জ: নারী মুক্তিযোদ্ধাকে সহযোগিতা।
ঠাকুরগাঁও: ট্রাফিক আইন সম্পর্কে প্রচারণাপত্র বিতরণ।
চাঁদপুর: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয়।
সুনামগঞ্জ: বধ্যভূমি স্মৃতিসৌধ এলাকা ধুয়েমুছে পরিষ্কার করেন।

টাঙ্গাইল: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ।

রংপুর: বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র পাঠাগারে বই প্রদান।

মংলা: উপজেলার দামেরখণ্ড এলাকায় বাঁশের সাঁকো নির্মাণ করে দেন।

যশোর: বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান।

বরগুনা: বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহায়তা করেন।

কেরানীগঞ্জ: বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডার চত্বর পরিষ্কার করেন।

জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের আশপাশের ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ: আদিবাসী এলাকায় বৃক্ষরোপন।

শেরেবাংলাকৃষিবিশ্ববিদ্যালয়: ক্যাম্পাস প্রাঙ্গণ পরিষ্কার করেন।

ময়মনসিংহ: পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।