বন্ধুসভার কক্সবাজার জেলা কমিটি
প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলার নতুন কমিটি সম্প্র্রতি গঠন করা হয়েছে। কমিটির কর্মকর্তরা হলেন—সভাপতি মো. মহিউদ্দিন, সহসভাপতি নোমান হেলালী ও মো. আহসানুল কবীর, সাধারণ সম্পাদক দিল তাফরিহা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুবর্ণা বড়ুয়া ও আইরিন আকতার, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, অর্থ সম্পাদক আবদুল মোনাফ, দপ্তর সম্পাদক ইয়াছির আরাফাত, সাহিত্য সম্পাদক নুরুল হাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নাসরিন জাহান, ক্রীড়া সম্পাদক সরওয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক হালিমা সাদিয়া, নারীবিষয়ক সম্পাদক বর্ষা চাকমা, পরিবেশ সম্পাদক সরওয়ার সাঈদ এবং শিক্ষা ও পাঠাগার সম্পাদক মো. ইব্রাহিম।বন্ধুসভার উপদেষ্টা শামীম আকতার নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। এ উপলক্ষে বন্ধুসভার সভাপতি বিশ্বজিত পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য দেন কক্সবাজার বন্ধুসভার প্রধান উপদেষ্টা সাংবাদিক আব্দুল কুদ্দুস, ডা. চন্দন কান্তি দাশ, অধ্যাপিকা ছেনোয়ারা বেগম, মো. মহিউদ্দিন প্রমুখ।