বন্ধুসভার কার্যক্রমের প্রশংসায় উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভার সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রশংসা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা উপাচার্যকে শুভেচ্ছা জানাতে তাঁর কার্যালয়ে গেলে তাঁদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি এবং ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলি, বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সহসভাপতি রাজীব কুমার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সাঈদা সরোয়ার, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ চন্দ্র পালসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।