বন্ধুসভার চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেন স্মরণে ৬ অক্টোবর চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম। বন্ধুসভাকক্ষে বিকেল পাঁচটায় শুরু হওয়া এ আয়োজনে প্রদর্শিত হয় আনোয়ার হোসেন অভিনীত প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘লাঠিয়াল’। গ্রামের লাঠিয়ালদের শোষণ-বঞ্চনা ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ঘটনা নিয়ে আবর্তিত হয় নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এই চলচ্চিত্রের কাহিনি।

প্রদর্শনী শেষে ছিল ‘সিনেমার ঐতিহ্য ও বর্তমান প্রেক্ষাপট’ নিয়ে আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব। সংগঠনের সভাপতি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী।

বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘পুরোনো দিনের চলচ্চিত্রের নাম ছিল কাব্যিক ও ব্যঞ্জনাময়। নাম শুনলেই মান সম্পর্কে ধারণা পাওয়া যেত।’ শৈবাল চৌধুরী বলেন, ‘আনোয়ার হোসেন অভিনয় জগতে বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি যেকোনো চরিত্রকে সমানভাবে ফুটিয়ে তুলতে পারতেন।’ এ আয়োজনের সমন্বয়কারী ছিলেন মিনহাজ হোসেন ও রাহাত আলী।