বন্ধুসভার জন্মদিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের শিশু একাডেমী প্রাঙ্গণে ফানুস উড়িয়ে জন্মদিন পালন করেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা l প্রথম আলো
নগরের শিশু একাডেমী প্রাঙ্গণে ফানুস উড়িয়ে জন্মদিন পালন করেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা l প্রথম আলো

সময়টা সন্ধ্যা। চারদিকে আলো-আঁধারি পরিবেশ। নগরের শিশু একাডেমীর মাঠে আলোর ঝলকানি দিয়ে আকাশে উঠে গেল পরপর দুটি ফানুস। এভাবে ফানুস উড়িয়ে, গানে ও কথায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে নগরে উদ্যাপিত হলো প্রথম আলো বন্ধুসভার ১৮ বছর পূর্তি অনুষ্ঠান।
১১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরের শিশু একাডেমী প্রাঙ্গণে নতুন প্রাণের সঞ্চার করেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। এর আগে সেদিন বিকেলে জন্মদিন উপলক্ষে বন্ধুসভা কক্ষে বসে গান, নাচ ও কবিতার আসর। আয়োজনের শুরুতে মাইক্রোফোনে কথার ঝড় তোলেন বন্ধুসভার বন্ধুরা। কথার ডালি দিয়ে সাজান স্মৃতিময় দিনগুলো।
বন্ধুসভার সদস্য জয়শ্রী দাশ, ফাহিম উদ্দিন, সঞ্জয় বিশ্বাস, শিহাব জিশান, পাপ্পু খান, ইকবাল মাহমুদ, পল্লবী খাস্তগীর, জয়নাল আবেদীন, শাওন রায়, শারমীন আব্বাসী, জাহাঙ্গীর আলম বন্ধুসভার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। কথামালার ফাঁকে ফাঁকে গান, নাটিকা ও কবিতার পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন বন্ধুরা। সবশেষে কেক কাটার মাধ্যমে শেষ হয় জন্মদিনের আনন্দযজ্ঞ আয়োজন।