বন্ধুসভার নতুন কক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভার কক্ষের স্থান পরিবর্তন হয়েছে। এখন থেকে বন্ধুসভার সব কর্মসূচি চলবে নতুন কক্ষে।
বর্তমান বন্ধুসভা কক্ষের ঠিকানা
প্রথম আলো বন্ধুসভা কক্ষ, তৃতীয় তলা (এবিসি রেডিও), ঢাকা ট্রেড সেন্টার, ৯৯ কারওয়ান বাজার, ঢাকা।

গত ৩১ জুলাই সাতক্ষীরা বন্ধুসভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শুরু হয় বিকেল পাঁচটায়। শহীদ আবদুর রাজ্জাক পার্ক, শিল্পকলা একাডেমীতে। গান পরিবেশন করেন তনা, প্রেমা, ঐশী, স্বপ্না, তানিয়া, মাধব, মিলন ও ইন্দ্রজিৎ।
নৃত্য পরিবেশন করেন অর্পণা, দিয়া, জ্যোতি, লিমা, আস্তা, প্রত্যাশা, শম্পা, মিষ্টি, তামান্না, প্রিয়া, দীপ্ত ও সুকুমার।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি ভৈরব সরকার।