বন্ধুসভার পাঠচক্রে ‘অনিল বাগচীর একদিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেমন্তের স্নিগ্ধ বিকেলে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা গত শুক্রবার মিলিত হন পাঠচক্রের আসরে। ডেইলি স্টার-এর চট্টগ্রাম অফিসের সেমিনার কক্ষে বসে আসর। এবারের বই ছিল হুমায়ূন আহমেদের অনিল বাগচীর একদিন। বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকনের সঞ্চালনায় পাঠচক্রে মুখ্য আলোচক ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।অনিল বাগচীর একদিন হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধবিষয়ক সৃষ্টি। তাঁর এই বই নিয়ে বন্ধুদের মতামত ও চিত্র-বিচিত্র। পাঠপরিক্রমায় উঠে আসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা। অনিল বাগচী ভীতু একজন মানুষ। সামান্য কাকের ডাক ও গাড়ির শব্দে ভয় পেয়ে যান। ভাবেন, তাঁকেই নিয়ে যাবে মিলিটারিরা। তিনি যে কত ভীতু তা প্রতিষ্ঠিত করা হয়েছে বিভিন্ন ঘটনার অনুষঙ্গে। অথচ জীবনের সবচেয়ে কঠিন সময়টাতে সেই ভীতু মানুষটি হয়ে ওঠে অসম্ভব সাহসী ও সত্যবাদী। এমনকি মৃত্যুকেও উপেক্ষা করার সাহস। এই সাহস এল কোথা থেকে এই নিয়ে বন্ধুদের মধ্যে শুরু হয় আলোচনা। যুক্তি আর ভালোলাগায় আলোচনা ছিল স্বতঃস্ফূর্ত। উপস্থিত বন্ধুদের মধ্যে আলোচনায় করেন—রিমঝিম আহমেদ, পুলক দেবদাস, নাহিদা শহীদি, মামুনুর রহমান, মোহাম্মদ রুবেল, শিরিন আক্তার প্রমুখ।