বন্ধুসভার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের বেশ কয়েকটি বন্ধুসভা নিজেদের উদ্যোগে বইমেলার আয়োজন করেছে। আর কয়েকটি বন্ধুসভা স্থানীয়ভাবে আয়োজিত বইমেলায় অংশ নিচ্ছে। পাবনা বন্ধুসভা বইমেলায় অংশ নিয়েছে ১ ফেব্রুয়ারি থেকেই। যারা মেলার আয়োজন করছে, নিচে সেসব বন্ধুসভার নাম দেওয়া হলো।

১০ ফেব্রুয়ারি জয়পুরহাট সদরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করেন জয়পুরহাট বন্ধুসভার বন্ধুরা। ছবি: আতিকুল ইসলাম
১০ ফেব্রুয়ারি জয়পুরহাট সদরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করেন জয়পুরহাট বন্ধুসভার বন্ধুরা। ছবি: আতিকুল ইসলাম

রাজশাহী
রাজশাহী বন্ধুসভা আয়োজন করেছে বইমেলার। চলবে ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। অনন্যা শিশু শিক্ষালয়ে (পুরাতন নাটোর রোড, কেদুর মোড়, রাজশাহী) হবে এ মেলা। চলবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
 ফারুক হোসেন

রংপুর
রংপুর বন্ধুসভা রংপুর টাউন হল চত্বরে আয়োজন করেছে বইমেলার। মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ মেলা।
 রুম্মানুল আলম

সিলেট
সিলেট বন্ধুসভা ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করছে বইমেলার। প্রতিদিন বইমেলা চলবে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। সহযোগিতায় সিলেট মডেল লাইব্রেরি।
 মাহবুবুর রহমান

ময়মনসিংহ
আগামীকাল ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি ময়মনসিংহ বন্ধুসভা আয়োজন করছে বইমেলার। শহরের টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে এ মেলা। প্রতিদিন মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
 আবুল বাশার

পঞ্চগড়
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে ২১ থেকে ২৯ ফেব্রুয়ারি পঞ্চগড়ে অনুষ্ঠিত হবে ‘ভাষাসৈনিক মো. সুলতান বইমেলা’। এ বইমেলায় অংশ নিচ্ছে পঞ্চগড় বন্ধুসভা। বইমেলা অনুষ্ঠিত হবে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ মেলা।
 আসমা আক্তার

বগুড়া
২০ থেকে ২৮ ফেব্রুয়ারি জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া আয়োজন করছে অমর একুশে বইমেলার। এ মেলায় অংশ নিচ্ছে বগুড়া বন্ধুসভা। শহীদ খোকন পার্ক চত্বরে প্রতিদিন বইমেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
 ফারজানা সুলতানা

পাবনা
পাবনা বন্ধুসভার বইমেলায় অংশগ্রহণ শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি থেকে। মাসব্যাপী বইমেলার আয়োজন করেছে অন্নদা গোবিন্দ লাইব্রেরি বইমেলা উদ্যাপন পর্ষদ। শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। বইমেলা খোলা থাকে বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।
 হাসান মাহমুদ

নরসিংদী
১৩ ফেব্রুয়ারি থেকে জেলা প্রশাসন আয়োজিত বইমেলায় অংশ নিয়েছে নরসিংদী বন্ধুসভা। নরসিংদী সরকারি কলেজ মাঠে এই মেলা চলছে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
 আব্দুল্লাহ আল মামুন

ভৈরব
বইমেলা পরিষদ ভৈরবে আয়োজন করছে ছয় দিনব্যাপী একুশে বইমেলা। স্থানীয় রাজকাঁচারী মাঠে ১৮ থেকে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই মেলায় ভৈরব সভার বইয়ের একটি স্টল থাকবে।
 পল্লব কুমার দাস

লালপুর
লালপুর পাবলিক লাইব্রেরি আয়োজিত বইমেলায় অংশ নিচ্ছে লালপুর বন্ধুসভা। লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে হবে এ মেলা। ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি। বইমেলা চলবে বেলা সাড়ে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত।
হারুনর রশীদ