বন্ধুসভার মাদকবিরোধী সমাবেশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্ধুসভার মাদকবিরোধী সমাবেশ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ রোববার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সমাজের বিশিষ্টজনেরা মাদকের বিরুদ্ধে তাঁদের অবস্থানের কথা ঘোষণা করবেন। মাদকের শিকার তরুণেরাও এতে অংশ নিয়ে তাঁদের অভিজ্ঞতা ও নিজেকে মাদকমুক্ত রাখার সংগ্রামের কথা জানাবেন। বন্ধুসভার সাংস্কৃতিক দলের সদস্যরা পরিবেশন করবেন মাদকবিরোধী ও দেশাত্মবোধক গান। অনুষ্ঠানে আগ্রহী সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।