বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা ১৭ জানুয়ারি চাক্তাই চেয়ারম্যান কলোনি ও রাজাখালী বস্তিতে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ কার্যক্রমে সহায়তা করেছেন প্রথম আলোর পাঠক, শুভানুধ্যায়ী, সাংবাদিক, কর্মকর্তা এবং বিজিসি ট্রাস্ট কর্তৃপক্ষ। বন্ধুসভার সদস্যরা বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত শীতবস্ত্রগুলো বিতরণ করেন। এই কার্যক্রমে অংশ নেন বন্ধুসভার সাবেক সভাপতি ফাতেমা ইসলাম, বর্তমান সভাপতি আলাউদ্দিন খোকন, আবু সুফিয়ান, হীরা, তারেক ওসমান, মো. ইসমাইল হোসেন, ব্রাইট বাংলাদেশ ফোরামের রিমঝিম আহমেদ ও সুপর্ণা বড়ুয়া। বিজ্ঞপ্তি।