বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার তিনটি এলাকায় শীতার্ত ব্যক্তিদের মধ্যে গত রোববার ফেনী বন্ধুসভার সদস্যরা শীতবস্ত্র বিতরণ করেন। প্রথমে সদর ইউনিয়নের চর খোন্দকার ও চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব চরচান্দিয়া গ্রামের নদীভাঙনকবলিত জেলেপাড়ায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল্লাহ নূরী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) সামছুল আরেফিন, প্রথম আলো ফেনীর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সোনাগাজীর প্রতিনিধি শেখ আবদুল হান্নান, ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নূর উদ্দিন চৌধুরী, বন্ধুসভার সভাপতি মোশারফ হোসেন প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল্লাহ নূরী বলেন, ‘প্রথম আলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডও করে।’এ ছাড়া চর দরবেশ ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র বাসিন্দাদের মধ্যেও কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।