বন্ধুসভার শীতবস্ত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতে দরিদ্র ও অসহায় জনগণের জীবনে নেমে আসে সীমাহীন দুর্ভোগ। এ সময় তাদের পাশে দাঁড়াতে আগামী ৩ থেকে ১০ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র সংগ্রহ করা হবে। শীতবস্ত্র বা আর্থিক সহযোগিতার মাধ্যমে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিস্তারিত ফোনে (০১৭২২ ১৫৭০৯১) জানা যাবে। বিজ্ঞপ্তি।